যে কারণে ছোট প্রকল্প গ্রহণ করার পরামর্শ দিলেন উপদেষ্টা নাহিদ

বড় প্রকল্প না নিয়ে ছোট ছোট প্রকল্প গ্রহণ করতে পরামর্শ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ সোমবার আগারগাঁওয়ে বিটিআরসির সভাকক্ষে সামাজিক দায়বদ্ধতা তহবিল ব্যবস্থাপনা কমিটির ২৪তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা নাহিদ বলেন, ‘এমন কিছু কার্যকর প্রকল্প নেওয়া উচিত যা অন্তর্বর্তী সরকারের সময়কালে শেষ হবে। বড় প্রকল্প না নিয়ে ছোট ছোট প্রকল্প গ্রহণ করতে হবে যেন প্রকল্পের সুবিধা সবাই একইভাবে পায়।’

সভায় সামাজিক দায়বদ্ধতা তহবিল এর আওতায় বাস্তবায়নাধীন এবং চলমান প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উল্লেখ্য, সামাজিক দায়বদ্ধতা তহবিল বিধিমালা, ২০২১ এর বিধান অনুযায়ী বাংলাদেশ টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সুবিধাবঞ্চিত এলাকার জনগোষ্ঠীর মধ্যে টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সুবিধা বিস্তৃতকরণের লক্ষ্যে এ তহবিল ব্যবহার করা যাবে।

সভায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী সহ বিভিন্ন প্রকল্প পরিচালক উপস্থিত ছিলেন।