আমুকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জুলাই-আগস্টে গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ১৪-দলীয় জোটের প্রধান সমন্বয়ক, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই-আগস্টের গণহত্যায় দুজনকে গ্রেপ্তার দেখাতে প্রসিকিউশন পক্ষে করা আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের

নেতৃত্বে গঠিত তিন বিচারকের ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। আগামীকাল ৪ ডিসেম্বর দুজনকে ট্রাইব্যুনালে হাজির করতে হবে।