বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ ফারুক। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় গুলশানের বাসায় ‘ফিরোজা’য় হাইকমিশনারের পতাকাবাহী গাড়ি প্রবেশ করে।
সাক্ষাতের সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
পরে অধ্যপক জাহিদ হোসেন বলেন, ‘পাকিস্তানের হাইকমিশনার ম্যাডামের সাথে কুশল বিনিময় করেন। উনার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন।’
ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিন নির্বাহী আদেশে মুক্তি পাবার পরে গত ৫ সেপ্টেম্বর বৃটিশ হাইকমিশনার সারাহ কুক এবং গত ২৫ নভেম্বর সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান বিএনপি চেয়ারপারসনের সাথে সাক্ষাৎ করতে ‘ফিরোজা’য় এসেছিলেন।