বিজয়ের উৎসবে ঢাকা রিজেন্সির আয়োজন “বিজয় উল্লাস”

ডিসেম্বর বিজয়ের মাস শৌর্য আর বীরত্বের এই অবিস্মরণীয় মাসে প্রতি বছর বাংলাদেশের মানুষের মাঝে বিরাজ করে বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং মাসজুড়ে থাকে নানা রকম অনুষ্ঠানের আয়োজন। একইসঙ্গে জাতিকে স্মরণ করিয়ে দেয় অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত মহান স্বাধীনতার কথা। তাই বিজয় দিবস উৎযাপন উপলক্ষে ঢাকা রিজেন্সি আয়োজন করেছে “বিজয় উল্লাস”-এর চলবে ১৬  ডিসেম্বর ২০২৪ পর্যন্ত।  

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের মহান বিজয় দিবস উপলক্ষে এই উৎসবে এবছর হোটেলটি তার অন্যতম জনপ্রিয়  গ্র্যান্ডিওস রেস্টুরেন্ট-এ অতিথিদের জন্য আয়োজন করেছে বিশেষ  “বিজয় উল্লাস” ডিনার। বিজয় দিবসের মাহাত্ম্যকে উদযাপন করতে থাকছে দেশীয় ঐতিহ্যের স্বাদ ও বৈচিত্র্যময় খাবারের বিশেষ মেনু। অতিথিরা উপভোগ করবেন মনোরম পরিবেশে এক দুর্দান্ত ব্যুফে ডিনার, যা বিশেষত দেশপ্রেম ও ঐতিহ্যের আনন্দকে তুলে ধরবে। এই ব্যতিক্রমী খাবার তালিকা অতিথিদের উদযাপনকে করবে আরও স্মরণীয়। ১ থেকে ১৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত এই আয়োজন অতিথিদের জন্য বিজয়ের চেতনায় এক অনন্য অভিজ্ঞতা এনে দেবে। সাথে থাকছে রিজেন্সি প্রিমিয়ার ক্লাব মেম্বার ,ঢাকা রিজেন্সি ফ্যান গ্রুপ মেম্বার এবং সিলেক্টেড কার্ডে ডাইন টু অ্যাট প্রাইস অফ ওয়ান;  যার মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৪হাজার ৯৯৯ টাকা।

স্পা সার্ভিসে ২৫ শতাংশ ডিসকাউন্ট, কম্ফি লাউঞ্জে ১৬ শতাংশ ডিসকাউন্ট, জিম মেম্বারসিপে ৪০ শতাংশ ডিসকাউন্ট, বাবল ফ্লেভর লাউঞ্জে ৩০ শতাংশ ডিসকাউন্ট, রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট “গ্রিল অন দা স্কাইলাইন”-এ  আলা-কার্ট মেন্যু-তে থাকছে সবার জন্য ১০ শতাংশ   ডিসকাউন্ট। প্রিমিয়ার ক্লাব মেম্বারদের জন্য প্রতি আউটলেটে থাকছে ডিসকাউন্ট এর ক্ষেত্রে অগ্রাধিকার।

এ ছাড়া শহরের সবথেকে জনপ্রিয় ও সজ্জিত রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট “গ্রিল অন দা স্কাইলাইন”-এ অতিথিদের জন্য থাকছে বিজয় দিবস উপলক্ষে স্পেশাল বার-বি-কিউ প্ল্যাটার;  সাথে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা আকাশের নিচে শীতল হাওয়ায় মিউজিক উপভোগ করার জমজমাট আয়োজন-তো আছেই।

বিজয়ের দিনটিকে আরও স্মরণীয় করে তুলতে ঢাকা রিজেন্সির গ্র্যান্ডিওজ রেস্টুরেন্ট-এর স্পেশাল ব্যুফে ডিনারে অংশ নিন এবং ঐতিহ্যের স্বাদে মাতুন। অতিথিরা বিস্তারিত জানতে 01713332661-এ যোগাযোগ করুন। অথবা ভিজিট করুনঃ https://www.facebook.com/share/2NJauJrF7hyvy6Sa/