খালেদা জিয়ার খোঁজ নিলেন পাকিস্তানের হাইকমিশনার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় প্রবেশ করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার উপস্থিত ছিলেন। বৈঠক সূত্র জানিয়েছে, হাইকমিশনার খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরে তার সুস্থতা কামনা করেন হাইকমিশনার।