হজযাত্রীদের আমানত পরিশোধের জন্য ব্যাংকগুলোর প্রতি নির্দেশনা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। একই সঙ্গে হজ কার্যক্রমের টাকা বিনিয়োগ না করতেও ব্যাংকগুলোর প্রতি অনুরোধ জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে এ পত্র দেওয়া হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুক স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, ২০২৫ সালে হজে গমনের লক্ষ্যে যেসব আমানতকারী ব্যাংকে অর্থ জমা রেখেছেন কিংবা কোনো স্কিমের আওতায় অর্থ সঞ্চিত রেখেছেন, সেই অর্থ উত্তোলনে যাতে কোনোরূপ প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকের সব শাখাকে নির্দেশনা দিতে বলা হয়েছে।
পত্রে আরও বলা হয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সির হজ কার্যক্রমের জন্য নির্ধারিত ব্যাংক হিসাবে হজযাত্রীদের সৌদি পর্বের ব্যয় এবং বিমান টিকিটের অর্থ জমা রয়েছে এবং এখনো জমা দেওয়া হচ্ছে। এ হিসাবগুলোয় জমাকৃত অর্থের প্রায় ৫০ ভাগ ডিসেম্বর ২০২৪ মাসের শেষ সপ্তাহে সৌদি আরবে পাঠাতে হবে। সে কারণে জমাকৃত অর্থ অন্যত্র বিনিয়োগ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া হজযাত্রীদের সৌদি পর্বের প্রয়োজনীয় অর্থ এ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে সোনালী ব্যাংকের রমনা করপোরেট শাখার অএঊঘঈণ চওখএজওগঝ ঋটঘউ চঅণইখঊ ঞঙ কঝঅ হিসাবে জমা দিতে বলা হয়েছে।