বাংলাদেশের প্রখ্যাত লোকসাহিত্যিক ও কবি আবদুল হাই মাশরেকীর ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। তিনি ‘আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ’, ‘মাঝি বাইয়া যাও রে’, ‘আমার কাঙ্খের কলসি’, ‘প্রাণ সখিরে বাবলা বনের ধারে ধারে’, ‘আমার বাড়ি যাইও বন্ধু’ এমন অসংখ্য জনপ্রিয় পালাগান, দেশাত্মবোধক গান, কবিতা ও গণসংগীত লিখেছেন তিনি। ১৯৮৮ সালের এই দিনে তিনি মারা যান।
আবদুল হাই মাশরেকী ১৯০৯ সালের ১ এপ্রিল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কাঁকনহাটি গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই গান ও কবিতা রচনা করতেন তিনি। বাংলা সাহিত্যে তিনি প্রথম হত্যা ও সন্ত্রাসের বিরুদ্ধে কবিতাকে প্রতিবাদের হাতিয়ারে পরিণত করেছেন।