প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বেড়াতে সরকারি বিভিন্ন বিধিনিষেধ প্রত্যাহার চেয়ে করা রিট আবেদন খারিজ হয়ে গেছে। গতকাল মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজের এ আদেশ দেয়। সেন্টমার্টিনের জিনজিরা দ্বীপের পশ্চিমপাড়ার বাসিন্দা মোহাম্মদ আবদুল মালেক এ রিট আবেদনটি করেছিলেন। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ দেশ রূপান্তরকে আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেন।