মোহাম্মদপুর এলাকায় যারা চাঁদাবাজি করেন, তারা মোহাম্মপুরেরই বাসিন্দা। তাই মোহাম্মদপুর এলাকাবাসীকে চাঁদাবাজ চিহ্নিত করে প্রতিরোধের আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, ‘মোহাম্মদপুরের চাঁদাবাজরা মোহাম্মদপুরেরই বাসিন্দা। সুতরাং আপনার প্রতিবেশী খারাপ মানুষটিকে আপনি প্রতিহত করুন। ফুটপাতের চাঁদাবাজ চক্রকে মনিটরিং করা হচ্ছে এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
গতকাল মঙ্গলবার মোহাম্মদপুরের রিং রোডের সূচনা কমিউনিটি সেন্টারে পুলিশ, ছাত্র-জনতা ও মোহাম্মদপুর থানা এলাকার সম্মানিত নাগরিকদের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সে সময় মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘মাদক নির্মূলে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদক ব্যবসায়ীদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।’
পুলিশের প্রধান কাজ নাগরিকদের নিরাপত্তা দেওয়া। এ ক্ষেত্রে পুলিশ ও নাগরিকের পারস্পরিক সহযোগিতায় এগিয়ে আসতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের প্রধান কাজ আপনাদের নিরাপত্তা দেওয়া। নিরাপত্তাসংশ্লিষ্ট কাজ সবার আগে অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন করা হবে। আপনারা পুলিশকে সহযোগিতা করুন, পুলিশও আপনাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।’
পুলিশের ইমেজ প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, ‘পুলিশের ইমেজ বৃদ্ধিতে আমাদের প্রচেষ্টা চলমান রয়েছে।