বলিউড অভিনেতা রণবীর শোরে অভিনেত্রী পূজা ভাটের সঙ্গে প্রেম এবং বিচ্ছেদের পর ভয়ানক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পুরোনো প্রেমের অতীত ইতিহাস সম্পর্কে বলেন শেখর হোম তারকা। তিনি প্রেমিকার বাবা মহেশ ভাটের বিরুদ্ধে মারধরের অভিযোগ আনেন।
অভিনেতার দাবি, বিচ্ছেদের পর মারধর করা হয়েছিল তাকে। শুধু তা–ই করেই ক্ষান্ত হননি, তাকে নিয়ে মিথ্যা গল্প ফেঁদেছিলেন মহেশ ভাট। আমাকে মদ্যপ নির্যাতনকারী ব্যক্তি হিসেবে সবার কাছে প্রচার করলেন। অথচ সব মিথ্যা! তখনকার পরিস্থিতি বিবেচনায় আমি বলতে পারি যে মহেশ ভাট আমার সঙ্গে খারাপ করেছেন। এগুলো সবই ২৫ বছরের পুরোনো গল্প, আমি এখন আর এগুলোর মধ্যে ঢুকতে চাই না।’
পূজার সঙ্গে সম্পর্কছেদের পর অভিনেত্রী কঙ্কনা সেন শর্মাকে ২০১০ সালে বিয়ে করেন রণবীর। ২০১১ সালের মার্চে ছেলের জন্ম দেন কঙ্কনা। দাম্পত্যজীবনের পাঁচ বছর পর আলাদা থাকতে শুরু করেন কঙ্কনা-রণবীর।
শশীলাল নায়ারের ‘এক ছোটি সি লাভ স্টোরি’ সিনেমা দিয়ে রণবীর শোরের অভিনয়জীবন শুরু। সেই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন মনীষা কৈরালা। এরপর ‘খোসলা কা ঘোসলা’, ‘পেয়ার কা সাইড এফেক্টস’, ‘ভেজা ফ্রাই’, ‘হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড’, ‘সিং ইজ কিং’, ‘আ ডেথ ইন দ্য গুঞ্জ’, ‘সোনচিড়িয়া’ এবং ‘টাইগার থ্রি’র মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস থেকে অনুপ্রাণিত ক্রাইম-থ্রিলার সিরিজ শেখর হোমে অভিনয় করেছেন রণবীর শোরে।