বিপিএলের থিম সংয়ে উঠে এসেছে দিনবদলের কথা। তিন বিশিষ্ট শিল্পী রাফা, মুজা ও র্যাপার হান্নানের কণ্ঠে উচ্চারিত হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের লেখা অন্তরা- এসো দেশ বদলাই পৃথিবী বদলাই, হাতে হাত ধরে নতুন করে আশার আলো ছড়াই।
খেলায় মাতো সবাই মিলে
এলাকা কাপাও ছক্কা-চারে
বাংলার হৃদয় উৎসবে নাচে
বিজয় উল্লাস ঘরে ঘরে
লাল সবুজের পতাকা উড়ে
বাংলাদেশের আকাশ জুড়ে
বিপিএল তোলে ঝড়
দেশে এলো দিন বদল
আবার এলো বিপিএল
এলো বিপিএল, এলো বিপিএল
আবার এলো বিপিএল
এলো বিপিএল এলো বিপিএল
এসো দেশ বদলাই
পৃথিবী বদলাই
হাতে হাত ধরে
নতুন করে
আশার আলো ছড়াই
লাল সবুজের পতাকা উড়ে
বাংলাদেশের আকাশ জুড়ে
বিপিএল তোলে ঝড়
দেশে এলো দিন বদল
ভাই-ব্রাদার ডাক দে, ক আইলো রে বিপিএল
শট করুম গ্যাপে সব, তর টা তুই বুইজ্জা খেল
আওয়াজ উউবোই বহুত, এডা বিপিএল
আমি তো আর একলা না, আমার লগে তুইও খেল
স্বাধীন সাপোর্টে উৎসব পালন জিতলেই
দেখলাই তো সমস্যা বাঙালি চেতলে
তোগো মতো ফুল টস উড়ায়া দেই দেখলেই
সবাই হয় না লেখক এডা-ঐডা লেখলেই
ফিল্ডিং রাখ টাইট, কভার করুম সব ড্রাইভ মাইরা
দোষ দেস মাডের তুই নিজে খেলতে না পাইরা
সবাই আইসে খেলতে লইস না কাউরে হালকায়
বিশ্বাস আছে আজকে, চ্যাম্পিয়ন হ'বি কালকাই
দরকার পড়বো রান প্রত্যেকটা বল-এ বল-এ
কাপ একটাই আর লড়াই দলে দলে
খেলার ভিত্তেই এডি হার-জিত চলে চলে
কয়জন উপরে দা আর বাকিডি তলে তলে
লাল সবুজের পতাকা উড়ে
বাংলাদেশের আকাশ জুড়ে
বিপিএল তোলে ঝড়
দেশে এলো দিন বদল
আবার এলো বিপিএল
এলো বিপিএল, এলো বিপিএল
আবার এলো বিপিএল
এলো বিপিএল, এলো বিপিএল