ইসলামী বিশ্ববিদ্যালয় ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি 

ইসলামী বিশ্ববিদ্যালয় ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটি (২০২৫- ২০২৬) গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও সম্পাদক পদে অ্যাডভোকেট মো. ফরিদুল ইসলামকে মনোনীত করা হয়।

আজ বুধবার সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত সোমবার রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হুদা আনছারী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাহেদুল ইসলাম কোয়েলের সঞ্চালনায় সংগঠনের বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫-২৬ বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে মো. হামিদুর রহমানকে কোষাধ্যক্ষ ও আব্দুল্লাহ আল মামুনকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।