হিট অ্যান্ড মিট গেমের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত 

‘রুচি খেলা হবে মজা হবে’ প্রেজেন্টস ‘হিট অ্যান্ড মিট’ গেমের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। টি-টুয়েন্টি ওয়ার্ল্ড কাপ ২০২৪ উপলক্ষ্যে গত ২ জুন আয়োজন করা হয় ‘রুচি খেলা হবে মজা হবে হিট অ্যান্ড মিট’ গেম। ৩০ জুন পর্যন্ত এই গেমে অংশগ্রহণ করে ৬ লাখ ৮৮ হাজার প্রতিযোগী। মঙ্গলবার (৩ ডিসেম্বর) এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
এদের মধ্য থেকে সেরা ৪০ জনকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়। সর্বোচ্চ ১০ স্কোরারকে দেওয়া হয় ৫৫ ইঞ্চি স্মার্ট টিভি এবং অন্যান্যদের কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে রুচির পক্ষ থেকে আকর্ষণীয় গিফট বক্স।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা পারভেজ সাইফুল ইসলাম, হেড অব সেলস নাইমুল হাসান, হেড অব মার্কেটিং ইমতিয়াজ ফিরোজসহ অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ভবিষ্যতেও রুচি ভোক্তাদের জন্য এ ধরনের বিনোদনমূলক আরও আয়োজন করবে বলে আশাব্যক্ত করেন। 

বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ ও গ্রুপ ফটো সেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।