খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ চায়না রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানে চেয়ারপার্সনের বাসভবন ফিরোজায় গিয়ে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত। গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও দলটির ভাইস-চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী।

জানা গেছে, সাক্ষাৎকালে চায়না রাষ্ট্রদূত বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় চীনা রাষ্ট্রদূত খালেদা জিয়াকে কিছু উপহার সামগ্রী তুলে দেন।