স্বাস্থ্য উপদেষ্টা ও হোমিও চিকিৎসা শিক্ষা কাউন্সিলের চেয়ারম্যানের কাছে যোগ্য, নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে হোমিও কাউন্সিল গঠন এবং হোমিও পেশার উন্নয়নে ১৭ দফা দাবি পেশ করা হয়েছে।
আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্নীতি, সুবিধাভোগী ও দলীয় প্রভাবমুক্ত, সৎ, যোগ্য বৈষম্যবিরোধী আন্দোলনে সম্পৃক্ত হোমিও চিকিৎসকদের সমন্বয়ে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের নির্বাহী পরিষদ গঠনে জুলাই ২৪ বিপ্লব পরবর্তী অন্তর্বর্তী সরকারের কাছে সকল সেক্টরের মতো হোমিও সেক্টরটিও বৈষম্য দূর্নীতি হতে মুক্তি চায়। কাউন্সিলের নির্বাহী পরিষদ গঠনে নিবন্ধিত চিকিৎসক প্রতিনিধি মনোনয়ন বিভাগীয় কমিশনার দপ্তরে প্রক্রিয়াধীন।
বিশ্বস্ত সূত্র জানায়, এবার ও একটি মহল পূর্বের ন্যায় অনৈতিক লেনদেন ও প্রভাব খাটিয়ে সদস্য মনোনয়নের অপচেষ্টা চালাচ্ছে। হোমিও সেক্টরকে দুর্নীতি মুক্ত করতে বিগত ১৬ বছর আন্দোলন সংগ্রাম ও প্রতিবাদকারী চিকিৎসকদের সমন্বয়ে কাউন্সিল গঠিত হলে এ সেক্টরটি বৈষম্য মুক্ত করা সম্ভব হবে বলে আমরা প্রতিটি বিভাগে প্রার্থী দিয়েছি। যারা বৈষম্যবিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক ও ৬৪ জেলার সমন্বয়কদের সর্ব সম্মতিক্রমে মনোনীত।
বিভাগীয় চিকিৎসক প্রতিনিধিগণ
১. প্রধান সমন্বয়ক খুলনা বিভাগ; সাবেক প্রিন্সিপ্যাল ডা. মুন্সী মোজাম্মেল হক, বিএ, ডিএইচএমএস, বিএইচএমএস (ঢাকা বিশ্ব.) প্রতিষ্ঠাতা অধ্যক্ষ-কাজী সিরাজুল ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, আলফাডাঙ্গা, ফরিদপুর। হোমিও চিকিৎসক (অব.) ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।
২. কেন্দ্রীয় সমন্বয়ক (আইন) ঢাকা বিভাগ ; ডা. এম এ মান্নান, অনার্স সহ মাস্টার্স (ইংরেজি) এলএলবি, ডিএইচএমএস শিক্ষক, সংবাদকর্মী ও মানবিক চিকিৎসক।
৩. কেন্দ্রীয় সমন্বয়ক (সাংগঠনিক) চট্টগ্রাম বিভাগ; ডা. মো. হেলাল উদ্দীন শেখ, ডিএইচএমএস। মানবিক চিকিৎসক, মেডিকেল অফিসার এম জসীম উদ্দীন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল (প্রস্তাবিত) কক্সবাজার।
৪. কেন্দ্রীয় সমন্বয়ক (শিক্ষা ও চিকিৎসা) রাজশাহী বিভাগ; ডা. জাহাঙ্গীর আলম অনার্স-মাস্টার্স (ইবি) ডিএইচএমএস প্রভাষক (প্রস্তাবিত) হোমিও মেডিকেল কলেজ। ৫.কেন্দ্রীয় সমন্বয়ক (সমাজ কল্যাণ) ময়মনসিংহ বিভাগ; ডা. নূরে আলম সিদ্দিকী অনার্স-মাস্টার্স (একাউন্টিং) ডিএইচএমএস, ময়মনসিংহ বিভাগীয় দ্বায়িত্ব প্রাপ্ত। ৬.কেন্দ্রীয় সমন্বয়ক (দ্বায়িত্ব প্রাপ্ত সিলেট) সিলেট বিভাগ; ডা. মো. জসীম উদ্দীন এববিবিএস, ডিএইচএমএস, এমএ, এমপি এইচ,ডিএ এম এস,ডি ইউ এম এস,। সকল শাখায় ডিগ্রীপ্রাপ্ত বহুমুখী জ্ঞানের অধিকারী চিকিৎসক।
৭.কেন্দ্রীয় সমন্বয়ক (সাংস্কৃতি) রংপুর বিভাগ; ডা. আব্দুল আলীম, বিএসএস, ডিএইচএমএস,কবি, সংবাদকর্মী ও মানবিক চিকিৎসক।
৮. কেন্দ্রীয় সমন্বয়ক (দ্বায়িত্বপ্রাপ্ত) বরিশাল বিভাগ; ডা. আব্দুর রহমান (সবুজ) এম এ ডিএইচএমএস। মানবিক চিকিৎসক ও হোমিও সংগঠক।
আসন্ন হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষ কাউন্সিল গঠনে বিগত আমলের সুবিধা ভোগী, দুর্নীতিগ্রস্থ ব্যাক্তিবর্গকে ব্যতিরেখে, বৈষম্যবিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশ কর্তৃক মনোনীত বিভাগীয় চিকিৎসক প্রতিনিধিদের মনোনীত করে দুর্নীতি ও বৈষম্য মুক্ত আসন্ন হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল গঠনের দাবি জানান।