আবু সাঈদের বাবা মাকে ১০ লাখ টাকার অনুদান বিজিবির

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) প্রতিশ্রুত শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের আর্থিক অনুদানের ১০ লাখ টাকার চেক আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর করেছে বিজিবি। গত মঙ্গলবার বিজিবির ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) সহকারী পরিচালক মু. মাহবুবুর রহমান খান বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার বামনপুর গ্রামে আবু সাঈদের বাড়িতে তার বাবা-মায়ের হাতে চেক হস্তান্তর করেন।

গত ২ ডিসেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে নিহত রংপুরের পীরগঞ্জ উপজেলার বামনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা ১০ লাখ টাকা অনুদানের প্রতিশ্রুতি দেন। বিজ্ঞপ্তি