বলিউড অভিনেতা শাহিদ কাপুর, ‘ইশক ভিশক’ থেকে শুরু করে 'কবির সিং, সব রকম চরিত্রই নিজেকে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। তবে এই সফলতা একদিনে আসেনি। এই সফলতার পেছনে ছিল কঠোর পরিশ্রম। এক সময় ভাড়া বাড়িতেও দিন কাটাতে হয়েছিল অভিনেতাকে, সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সমস্ত কথাই বললেন শাহিদ।
সাংবাদিক ফাহে ডিসুজাকে শাহিদ কাপুর বলেন, ‘আমার বাবার সঙ্গে তখন ভালোই সম্পর্ক ছিল কিন্তু আমার ৩ বছর বয়স থেকেই আমি আমার মায়ের সঙ্গে ছিলাম। যখন ঈশানের জন্ম হয়, তখন আমার বয়স ১৪। ঈশানের পরিচর্যার জন্য আমার মা তখন কাজ করা বন্ধ করে দেয়।
অভিনেতা বলেন, ‘দুই ছেলেকে নিয়ে একজন কর্মজীবী নারী হওয়া মায়ের পক্ষে সম্ভব ছিল না তাই মা কাজ ছেড়ে দেন। তখন আমিও ক্যারিয়ার নিয়ে ভীষণ লড়াই করছিলাম। তেমন কাজ পাচ্ছিলাম না আমি। সেই সময় ভাড়া বাড়িতেও থাকতে হয়েছিল মায়ের সঙ্গে।’
বাবার প্রসঙ্গে শাহিদ বলেন, ‘বাবার সঙ্গে তখন এমন ভালো সম্পর্কও ছিল না যে তার থেকে পরামর্শ নিব। যদিও তিনি সবসময় পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন কিন্তু আমরাই নিজেকে গুটিয়ে রেখে ছিলাম। পরে ধীরে ধীরে সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যায়।’
১৯৯৯ সালে সুভাষ ঘাই পরিচালিত ‘তাল’ সিনেমায় একজন নৃত্যশিল্পী হিসাবে বলিউডে প্রবেশ করেছিলেন শাহিদ কাপুর। ঐশ্বরিয়া রাই বচ্চনের পিছনে নাচ করতে দেখা গিয়েছিল তাকে। ‘তাল’ সিনেমার মুক্তি ৪ বছর পর ‘ইশক ভিশক’ সিনেমার হাত ধরে নায়ক হিসাবে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি।