নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আখতার আহমেদকে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আখতার আহমেদকে অন্যান্য কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে দুই বছর মেয়াদে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
গত মঙ্গলবার ইসি সচিব পদে থাকা শফিউল আজিমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। শফিউল আজিম এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮২ ব্যাচের কর্মকর্তা আখতার আহমেদ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে সবশেষ যুগ্মসচিব (প্রশাসন) হিসেবে অবসরে যান ২০১৫ সালে। তিনি পড়াশোনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ও আইবিএতে।