স্ত্রীর বিরুদ্ধে প্রবাসী স্বামীকে নিযার্তনের অভিযোগ

কুমিল্লা মেঘনা উপজেলায় প্রবাসী স্বামীকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার চন্দনপুর ইউনিয় গোপালনগর গ্রামে। এ ঘটনায় যুক্তরাষ্ট্র প্রবাসী আলী মিয়া তার স্ত্রী পেয়ারা বেগমের বিরুদ্ধে মেঘনা থানায় অভিযোগ দায়ের করেছেন।

মেঘনা থানায় অভিযোগ সূত্রে জানা যায়, আলী মিয়া (৬৪) গত ১ ডিসেম্বর যুক্তরাষ্ট্র থেকে ছুটিতে বাড়ি আসলে তার স্ত্রী পিয়ারা বেগম (৫০) প্রবাস ফেরত স্বামীকে তার উপযুক্ত মর্যাদা না দিয়ে অবজ্ঞা করতে থাকে। প্রবাসী আলী মিয়া দীর্ঘদিনের পাঠানো অর্থের হিসাব চাইতে গেলে গত ৩ ডিসেম্বর রাত ১১টায় স্ত্রী পেয়ার বেগম, শাশুড়ি আকিমুন নেছা (৬৫) ও আছমা (৪০) হত্যার উদ্দেশ্যে অতর্কিত  হামলা করে। এ সময় দা,ছুরি বটি ও লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করে শরীরের বিভিন্ন অংশে জখম করেছে। এঘটনায় ৩ জনকে আসামি করে মেঘনা থানায় একটি অভিযোগ দায়ের করেন আলী মিয়া। 

অভিযোগে আরও জানা যায়, আলী মিয়ার স্ত্রী পেয়ার বেগম তার ঘরের মূল্যবান দলিলাদি, ২২ ভরি স্বর্ণ নিয়ে অন্যত্র পালিয়ে গেছে। যুক্তরাষ্ট্র প্রবাসী আলী মিয়া অসহায় হয়ে মেঘনা থানা প্রশাসনের কাছে অভিয়োগ দায়ের করেন।

আলী মিয়ার অভিযোগের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, অভিযোগ পেয়েছি এবং অপরাধীদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।