রেলের জমিতে থাকা অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ

আগামী ১০ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ রেলওয়ের জমিতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবৈধভাবে নির্মিত সব স্থাপনা ও অবকাঠামো সরানোর নির্দেশ দিয়েছে সরকার। এ সময়ের পর অবৈধ দখল মুক্তকরণে আইনি কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

গতকাল বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয়ের সহকারী সচিব আলী আকবর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে ওই সময়সীমা বেঁধে দেওয়া হয়। এতে বলা হয়েছে, রেলওয়ের ভূমিতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান কর্তৃক অবৈধভাবে নির্মিত সব স্থাপনা ও অবকাঠামো আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নিজ উদ্যোগে অপসারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হলো।