পঞ্চদশ সংশোধনী মামলার রায় ১৭ ডিসেম্বর

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে রিট মামলায় দেওয়া রুলের ওপর রায় হবে আগামী ১৭ ডিসেম্বর। গতকাল বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন। গত বুধবার এ রিট মামলার ওপর শুনানি শেষ হয়। এর আগে বিভিন্ন কর্মদিবসে এ মামলায় রিট আবেদনকারীদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল, ড. শরীফ ভূইয়া, রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, রুহুল কুদ্দুস কাজল, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির শুনানি করেন।