খাগড়াছড়িতে ছুরিকাঘাতে চুমকি দাসকে হত্যা, আটক ১

খাগড়াছড়িতে ছুরিকাঘাতে চুমকি দাস হত্যার ঘটনায় মো. রাসেল নামে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা সদরের শালবাগান এলাকা সিএনজি চালক রাসেলকে জিজ্ঞাসাবাদের আটক করে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ৮টার খাগড়াছড়ি শহরের অপর্ণা চৌধুরী পাড়া এলাকায় দুর্বৃত্তরা ঘরে ঢুকে চুমকী দাসকে(৫০) মাথায় আঘাত করর খুন করে দুর্বৃত্তরা। এ সময় নারীর গলার হার ও কানের দুল নিয়ে যায় দুর্বৃত্তরা। নিহত চুমকী দাস তিনি একই এলাকায় তপন কান্তি দাসের স্ত্রী।

জানা গেছে, সিএনজি চালক মো. রাসেল চুমকী দাসের পুত্র প্রান্ত দাস থেকে বেশ কিছুদিন আগে এক লাখ টাকা ধার নিয়েছিল। কিন্তু টাকা ফেরত না দেওয়ায় প্রান্তের সাথে বিরোধ দেখা দেয়। হত্যার আগে রাসেল চুমকী দাসের সাথে কথা বলতে বাসায় গিয়েছিল। বাসায় একা পেয়ে হত্যা করে স্বর্ণালংকার নিয়ে সিএনজিতে করে পালিয়ে যায় এমনটা মনে করছেন স্থানীয়রা। 

চুমকি দাসের ছেলে প্রান্ত দাস জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গরম কাপড় নিতে আসলে ঘরের মেঝেতে তার মায়ের রক্তাক্ত দেহ দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

খাগড়াছড়ি পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক মজুমদার বলেন, এটি বিচ্ছিন্ন ও চুরির ঘটনা। ঐ নারীর শরীরের স্বর্ণালংকার নিয়ে যেতে বাঁধা দেওয়ায় তাকে খুন করা হয়েছে। এ ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার অপচেষ্টা নিছক অপপ্রচার।

খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম জানান, সিএনজি চালক রাসেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।