জীবন বীমার কর্পোরেশনের বোর্ড সভায় পলিসি বোনাস অনুমোদন

জীবন বীমা কর্পোরেশনের পরিচালনা বোর্ডের ৬৩১তম সভায় কর্পোরেশনের পলিসি গ্রাহকের অনুকূলে বিভিন্ন হারে পলিসি বোনাস ঘোষণা করা হয়। ঘোষিত বোনাস পরিষদের ক্ষেত্রে আর্থিক পরিমাণ হবে বার্ষিক প্রায় ৬০০ কোটি টাকা।

একই সঙ্গে বোর্ড সভায় কর্পোরেশনের জিএম, ডিজিএম, এজিএম ও ম্যানেজারসহ বিভিন্ন পদে প্রায় ২০০ কর্মকর্তা কর্মচারীর পদোন্নতির সুপারিশ অনুমোদন করা হয়।

পলিসি গ্রাহকের অনুকূলে ঘোষিত বোনাস এবং কর্মকর্তা কর্মচারীর পদোন্নতি কর্পোরেশনের ব্যবসায়িক প্রসারসহ সার্বিক কার্যক্রমে ব্যাপক ইতিবাচক প্রভাব সৃষ্টি করবে মর্মে বোর্ড সভায় দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়।