একমাসের শিশুকে বাঁচাতে সাংবাদিক বাবার আকুতি

দিনাজপুরের সিনিয়র সাংবাদিক সালাহউদ্দিন আহমেদের একমাত্র শিশু সন্তান আরিয়ান আহমেদ ইভান জন্মের পর থেকে জটিল রোগে আক্রান্ত হয়ে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। গত ১০ নভেম্বর দিনাজপুরে একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেওয়ার পর থেকে অসুস্থ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ইভান। তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, জিয়া হার্ট ফাউন্ডেশন ও শেষে দিনাজপুর অরবিন্দ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

অরবিন্দ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. ওয়ারেস আলী সরকার ও ডা. ফাতেমা ফারজানা ইভানের পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, শিশুটির শ্বাসনালী ও খাদ্যনালী অস্বাভাবিক সংযোজিত। অর্থাৎ জন্মকালীন দুই নালী একসাথে জোড়া লেগে গেছে। বর্তমানে এনআইসিইউতে অক্সিজেন দিয়ে শিশুটিকে বাঁচিয়ে রাখা হয়েছে। দুই নালী পৃথক করতে ঢাকা অথবা দেশের বাইরে নিয়ে যেতে হবে। ব্যয়বহুল ও প্রচুর টাকার প্রয়োজন।

জন্মের পর থেকেই চিকিৎসা করতে গিয়ে সালাউদ্দিন আহমেদ ও তার পরিবার অর্থনৈতিকভাবে নিঃস্ব হয়ে পড়েছে। ঢাকা অথবা দেশের বাহিরে চিকিৎসা নিতে প্রচুর অর্থের প্রয়োজন। শিশুটিকে বাঁচাতে সালাহউদ্দিন আহমেদ ও তার পরিবার অর্থনৈতিক সাহায্যের জন্য দেশের দানশীল ব্যক্তিদের হস্তক্ষেপ ও সাহায্য কামনা করছেন এবং সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করেন।

জটিল রোগে আক্রান্ত ইভানকে বাঁচাতে দানশীল ব্যক্তিরা এগিয়ে আসবে এই প্রত্যাশা। সাহায্যের আবেদন পাঠাতে হলে—ডাচ বাংলা ব্যাংক লিমিটেড অ্যাকাউন্ট নং-১৭২.১৫১.৩০৯৪। বিকাশ ও নগদ নম্বর-০১৭১২-৫৩৪৭৪৪।