আশুগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে একটি পিস্তল ও দেশীয় বিভিন্ন অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৬ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার দুর্গাপুর এলাকার মেঘনা তীরবর্তী পরিত্যক্ত একটি ব্রিকস ফিল্ডের পাশে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ ঘটনায় মামলা দায়ের করে শনিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার দুর্গাপুর গ্রামের মুছা মিয়া (৪৪), একই এলাকার মো. হুমায়ুন (৪৫) ও বাহাদুরপুরের মো. হাশেম মিয়া (৪২)। তাদের কাছ থেকে কাঠের হাতলযুক্ত পুরোনো রিভলবার, তিনটি বুলেট, দুটি রামদা, তিনটি ছোরা, একটি চাপাতি উদ্ধার করা হয়।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বিল্লাল হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।