বক্স অফিসে ‘পুষ্পা টু’ তা-ব

বক্স অফিসে ‘পুষ্পা টু’ তা-ব মুক্তি পেয়েছে আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’। মুক্তির পর থেকেই বক্স অফিসে আধিপত্য অব্যাহত রেখেছে সিনেমাটি। তেলেগু, তামিল, হিন্দি, মালায়ালাম ও কন্নড় ভাষায় মুক্তি পাওয়া পুষ্পা ২ দেশব্যাপী দর্শকদের কাছ থেকে উৎসাহী প্রশংসা পেয়েছে। সাড়ে ১২ হাজারের মতো প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি, যা ভারতীয় সিনেমার ইতিহাসে আগে কখনো হয়নি।

প্রথমদিনের রেকর্ডভাঙা আয়ের পর দ্বিতীয় দিন গতি কিছুটা কমেছে। বক্স-অফিস ট্র্যাকিং পোর্টাল স্যাকনিল্কের প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় দিন ভারত জুড়ে সিনেমাটির ঝুলিতে এসেছে ৯৩ দশমিক ৮ কোটি রুপি। ফলে ভারতীয় মার্কেটে সিনেমাটির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ২৬৮ দশমিক ৭ কোটি রুপিতে।

এ ছাড়া তৃতীয় দিনে এখন পর্যন্ত ৫৮ দশমিক ১৬ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। স্যাকনিল্ক ওয়েবসাইটের প্রাথমিক অনুমান অনুসারে, আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২ : দ্য রুল’ তৃতীয় দিনে ৫৫০ কোটি রুপি অতিক্রম করবে।

বক্স অফিসের প্রাথমিক প্রতিবেদন থেকে জানা যায়, মুক্তির মাত্র দুদিনেই ‘পুষ্পা ২’ ‘পুষ্পা : দ্য রাইজ’-এর মোট সংগ্রহকে (৩২৬ কোটি রুপি) ছাড়িয়ে গেছে। মাত্র দুদিনেই সিনেমাটির বিশে^ আয় করেছে ৪০০ কোটি রুপি।

ট্রেড এক্সপার্টরা অনুমান করেছিলেন, প্রথমদিনের হিসাবে বৈশ্বিকভাবে সিনেমাটির আয় ২৫০-২৭৫ কোটির মধ্যে থাকবে। কিন্তু তার থেকেও কয়েকগুণ বেশি আয় করল সিনেমাটি। হাসতে হাসতে সিনেমাটি তুলে নিয়েছে ২৯৪ কোটি রুপি। বক্সঅফিসে এত বেশি আয় দেখে চমকে গিয়েছেন সবাই।

স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, ব¬কবাস্টার সিনেমা ‘পুষ্পা ২’ হিন্দিতে নেট আয় করেছে ১২০ কোটি রুপি অন্যদিকে ‘পুষ্পা’-র প্রথম পার্টের হিন্দিতে মোট আয় ছিল ১০৬ কোটি রুপি।

তেলুগু সিনেমা হলেও পুষ্পা দক্ষিণে যতটা না রাজ করতে পারছে তার থেকে অনেক বেশি রাজ করছে হিন্দিতে দ্বিতীয় দিনে তেলেগু সংস্করণ আয় করেছে ২৭.১ কোটি রুপি এবং হিন্দি সংস্করণ আয় করেছে ৫৫ কোটি রুপি।