রে টাইলসের মেঝে থাকে অনেকের। হাঁটাচলার কারণে টাইলসের ওপর দাগ বসে যায়। যার ফলে ঘরের মেঝে দেখতে অপরিষ্কার লাগে। সাধের টাইলসের সৌন্দর্যও নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। শোয়ার ঘর, বসার ঘর অথবা বারান্দা, যে কোনো টাইলসই ঝকঝকে নতুনের মতো রাখতে কী করবেন জেনে নিন।
ভিনিগারে স্পঞ্জ ভিজিয়ে নিন। এবার
ওই স্পঞ্জ দিয়ে টাইলস ভালোভাবে মুছে ফেলুন। বেশ কিছুক্ষণ অপেক্ষা করুন। তারপরে ভিজে কাপড় দিয়ে আরও একবার ঘরের
মেঝে মুছে নিতে হবে। কয়েক দিন টানা এই নিয়মে মেঝে পরিষ্কার করলেই দেখবেন দাগ উঠে যাবে।
এক বালতি গরম পানিতে আধা কাপের মতো অ্যামোনিয়া মেশাতে পারেন। এবার তাতে কাপড় ভিজিয়ে ঘর মুছুন। যে কোনো তেল-মসলার দাগ, হলদেটে ছোপ বা কালচে দাগ উঠে যাবে।
ঘরের টাইলসের দাগ দূর করতে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। পানিতে সমপরিমাণ বেকিং সোডা মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার ব্রাশে সেই মিশ্রণ নিয়ে দাগ লাগা জায়গাগুলোতে ঘষে নিন। তারপর পানি দিয়ে জায়গাটা মুছে নিন। দাগ উঠে যাবে সহজেই।
একই পরিমাণে পানি ও হাইড্রোজেন পারক্সাইড মিশিয়ে নিন। এবার একটা স্প্রে বোতলের সাহায্যে টাইলসের দাগের ওপর স্প্রে করুন। টাইলসের যে কোনো দাগ মুছতে এই মিশ্রণটি খুবই কার্যকরী।