এসির কাজ করার সময় নিচে পড়ে মিস্ত্রির মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীরচরের রনি মার্কেট এলাকায় চারতলা একটি ভবনে এসির কাজ করার সময় নিচে পড়ে ইউসুফ (১৮) নামে এক এসি মিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। নিহত ইউসুফের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা এলাকায়। তিনি ওই এলাকার আবদুল করিমের ছেলে। বর্তমানে তিনি কামরাঙ্গীরচর এলাকায় ভাড়া থাকতেন।