চট্টগ্রামে এপিক প্লাজার বিক্রয় মেলার উদ্বোধন

চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণকেন্দ্র জুবিলী রোডে এপিক প্রপার্টিজ লিমিটেডের কমার্শিয়াল প্রকল্প এপিক প্লাজায় পাঁচ দিনব্যাপী বিক্রয় মেলার উদ্বোধন হয়েছে।

ফিতা কেটে মেলার সূচনা করেন এপিকের পরিচালক প্রকৌশলী আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘এপিক প্লাজা, এপিকের সম্পূর্ণ নিজস্ব ভূমিতে নির্মিত একটি ব্যতিক্রমী প্রকল্প, যা দ্রুত এই এলাকার বাণিজ্যিক কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।’

এই মেলায় সাফকবলায় সর্বনিম্ন ৪৭ থেকে সর্বোচ্চ ৩ হাজার ৮৮৭ স্কয়ার ফিট রেডি দোকান ও কমার্শিয়াল স্পেস ছাড়কৃত মূল্যে কেনার সুযোগ পাবেন ক্রেতা এবং বিনিয়োগকারীরা। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা চলবে। মেলার ফাইন্যান্সিয়াল পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ডিবিএইচ এবং আইপিডিসি ফাইন্যান্স।