পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন বলেছেন, আমরা একটি উন্নত বাংলাদেশের জন্য ‘আশা, প্রত্যাশা ও আকাক্সক্ষা’ নিয়ে আগামী বছরের দিকে তাকিয়ে আছি। আসুন আমরা একটি উন্নত বাংলাদেশের জন্য কঠোর পরিশ্রম করি, বাংলাদেশকে উন্নত করাই হবে জীবন উৎসর্গকারীদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
গতকাল শনিবার ফরেন সার্ভিস একাডেমিতে ফরেন অফিস স্পাউস অ্যাসোসিয়েশন (ফোসা) আয়োজিত বার্ষিক ‘ফোসা ইন্টারন্যাশনাল চ্যারিটি বাজার ২০২৪’-এ তিনি এ কথা বলেন।
বিদায়ী বছরটি অনেক ত্যাগ ও রক্তপাতের সাক্ষী হয়েছে উল্লেখ করে জসিম বলেন, আমাদের অনেক তরুণ জীবন হারিয়েছেন। যারা এখন আর আমাদের মাঝে নেই। কিন্তু তাদের বীরত্বকে আমরা স্মরণ ও সম্মান করি। ‘আসুন আমরা তাদের জন্য কাজ করি’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা। এতে উপস্থিত ছিলেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, ফোসার সভাপতি শায়লা পারভীন প্রমুখ।