ভারতীয় হাইকমিশনারের কাছে স্মারকলিপি জমা দিয়েছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে গঠিত ৬ সদস্যের একটি প্রতিনিধি দল। আজ রবিবার (৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তারা ভারতীয় হাইকমিশনারের কাছে স্মারকলিপি জমা দেন।
আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা, সাম্প্রদায়িক অস্থিরতা উসকে দেওয়ার ষড়যন্ত্রসহ বেশ কয়েকটি ঘটনার প্রতিবাদে এই স্মারকলিপি দেওয়া হয়।
সদস্যের প্রতিনিধিরা হলেন- যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।
স্মারকলিপিটি বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে দেওয়া হবে। স্মারকলিপিকে সাম্প্রতিক অবন্ধুসুলভ ঘটনাবলি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।