বৈভব সূর্যবংশীকে ভাবা হচ্ছিল বাংলাদেশের গলার কাঁটা। তিনিই হয়তো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন, এমন আশঙ্কা ছিল। কিন্তু সেই তিনিই ফিরে গেলেন মাত্র ৯ রান করে।
ইনিংসের পঞ্চম ওভারের চতুর্থ বলে মারুফ মৃধার ডেলিভারিতে তিনি ক্যাচ দেন মোহাম্মদ শিহাব জেমসের হাতে। ৭ বলের ইনিংসটিতে আছে দুটি চারের মার। দলীয় ২৪ রানের সময় দ্বিতীয় উইকেট হারিয়েছিল ভারত।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত ১৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৫১ রান সংগ্রহ করেছে।