সাবেক বিশ্বসুন্দরী বলিউড অভিনেত্রী মানুষী চিল্লার সবসময় আলোচনায় থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই তার উষ্ণ ছবি ভাইরাল হয়। অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসা করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেন না ভক্ত-অনুরাগীরা। এবার বন্ধুদের সঙ্গে ছুটি কাটানোর কিছু ছবি পোস্ট করেছেন এ মডেল।
একদিকে যেমন সূর্যোদয় ও সূর্যাস্তের ছবি মানুষকে মুগ্ধ করেছে, তেমরি অন্যদিকে লেকের ওপর সার্ফিং বোটে দাঁড়িয়ে পোজ দিতে দেখা যায় মানুষীর ‘গার্ল গ্যাং’-কে। লেকের পেছনে পাহাড়ের অপরূপ দৃশ্য ছবিটির সৌন্দর্য শতগুণ বাড়িয়ে দিয়েছে।
কালো ট্রান্সপারেন্ট বিকিনিতে মানুষীর সৌন্দর্য যেন ঠিকরে পড়ছে। তবে শুধু অভিনেত্রী নন, তার বন্ধুদেরও নিঃসন্দেহে সুন্দরী বলা চলে। কালো সুইমিং স্যুট, যেদিকে মোটামুটি ট্রান্সপারেন্ট বলা চলে, সেটি পরে এক কথায় জলপরী লাগছিল অভিনেত্রীকে।
ছবিগুলো দেখে আরও একবার অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল সবাইকে। যে পোস্টটি তিনি করেছেন, সেটি দেখে বোঝাই যাচ্ছে গার্ল গ্যাং অর্থাৎ মেয়ে বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে গেছেন তিনি।
পোস্ট করে ক্যাপশনে মানুষী চিল্লার লিখেছেন— ‘ওয়াটার বেবি’। ছবিগুলোর মধ্যে একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্যের কিছু ছবি ধরা পড়েছে, তেমনি অন্যদিকে ধরা পড়েছে অভিনেত্রীর উষ্ণতা ছড়ানোর কিছু ছবি।