স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির অডিট কমিটির ১১৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৮ ডিসেম্বর) ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে কমিটির চেয়ারম্যান গোলাম হাফিজ আহমেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কমিটির সদস্য অশোক কুমার সাহা, এস এ এম হোসাইন এবং এ কে এম আবদুল আলীম উপস্থিত ছিলেন। সভায় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হাবিবুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. সিদ্দিকুর রহমান এবং কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান।