মন্দিরে নাগার্জুনের কাণ্ড নিয়ে সমালোচনার ঝড়

সম্প্রতি বিয়ে করেছেন দক্ষিণী তারকা নাগা চৈতন্য  ও শোভিতা ধুলিপালা। পরিবার, আত্মীয় এবং কাছের বন্ধুদের উপস্থিতিতে গত বুধবার রাতে হায়দরাবাদে অন্নপূর্ণা স্টুডিওতে বিয়ে করলেন এই তারকা জুটি। তবে অনেক আগে থেকেই নাকি পুত্রবধূ শোভিতা ধূলিপালার সৌন্দর্যে কুপোকাত ছিলেন শ্বশুর নার্গাজুন। যদিও তখনও তিনি জানতেন না পরবর্তীতে শোভিতাই তার পুত্রবধূ হবেন।

এরই মধ্যে সমালোচনার পাত্র হয়ে উঠলেন নাগা চৈতন্যর বাবা ও দক্ষিণী অভিনেতা নার্গাজুন। পুত্রবধূর ঘাড় থেকে চুল সরানোর কারণে নাগার্জুনের বিরুদ্ধে একহাত নিয়েছেন নেটিজেনরা।

তেলুগু ছবি ‘গুড়াচারি’-তে অভিনয় করেছিলেন শোভিতা। ছবিটি সফল হওয়ার পরে একটি অনুষ্ঠানে তখন শোভিতাকে ‘হট’ বলে সম্বোধন করেছিলেন নাগার্জুন।

সেই অনুষ্ঠানে শোভিতা সম্পর্কে প্রশ্ন করা হলে নাগার্জুন বলেন, ‘শোভিতা ধুলিপালাকে সত্যিই দারুণ লেগেছে এই ছবিতে। আমার বলা উচিত নয়, তা-ও বলব, ও সত্যিই আবেদনময়ী। একজন পুরুষ যেমন নারী কল্পনা করেন তেমন নারী শোভিতা।’

তখন অবশ্য অভিনেতা জানতেন না, ভবিষ্যতে শোভিতাই তার পুত্রবধূ হবেন। এবার বিয়ের পর পুত্র ও পুত্রবধূকে নিয়ে মন্দিরে পূজা দিতে গিয়ে পুত্রবধূর ঘাড়ের কাছের চুল সরিয়ে দিতেই নেটপাড়ায় জোর জল্পনা নাগার্জুনকে নিয়ে। অভিনেতার মন্দিরে ঘটনা অনেকেই ভালো চোখে দেখেননি।