টাঙ্গাইলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১

টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে বিএন‌পির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম আহত হয়েছেন। 

সোমবার (৯ ডিসেম্বর) কা‌লিহাতী থানার ওসি আবুল কালাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গতকাল রাতে এলাকায় আধিপত্য বিস্তার‌কে কেন্দ্র ক‌রে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেন‌জির আহমেদ টিটুর সঙ্গে কেন্দ্রীয় বিএনপির সদস্য লুৎফর রহমান মতিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়ায়। এসময় পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম আহত হন। তিনি বেন‌জির আহমেদ টিটুর সমর্থক।

এ ব্যাপারে কা‌লিহাতী থানার ওসি আবুল কালাম ভূঁইয়া বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।