ফুটবলে বাংলাদেশ আবার ভারতের গ্রুপে, সিরিয়া খেলবে পাকিস্তানে

এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় পর্বে ড্রয়ে বাংলাদেশ ও ভারত পড়েছে একই গ্রুপে। আজ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এএফসির সদর দফতরে অনুষ্ঠিত ড্র অনুষ্ঠানে বাংলাদেশ পট-৪ এ। বাংলাদেশের নাম ওঠে সি গ্রুপে।

অন্যদিকে পট-১ এ থাকা ভারত খেলবে সি গ্রুপের শীর্ষ দল হিসেবে। এই গ্রুপের অপর দুই দল হংকং ও সিঙ্গাপুর। ২০২৭ সালে সৌদি আরবে বসবে এশিয়ান কাপের চূড়ান্ত।

বাংলাদেশ আবার ভারতের গ্রুপে

আর আগামী বছর ২৫ মার্চে শুরু হবে বাছাইয়ের তৃতীয় পর্বের খেলা। ২০২৬ সালের ৩১ মার্চ শেষ হবে বাছাইপর্ব। ছয় গ্রুপে মোট ২৪টি দল অংশ নেবে বাছাইয়ে।

বাংলাদেশের সময়সূচী