শিবালয়ে স্বর্ণ-রুপা, নগদ অর্থসহ মূল্যবান দ্রব্য চুরি সাথে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৮ ডিসেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। চুরি যাওয়া স্বার্ণালংকার ও অন্য মালপত্র উদ্ধার করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম আল মামুন দেশ রূপান্তকে এসব তথ্য জানিয়েছেন।
গৃপ্তারকৃতরা হলেন- শিবালয় উপজেলার ঢাকাইজোড়া গ্রামের নৈমুদ্দিনের ছেলে জাহাঙ্গীর মিয়া (৩০), মৃত সহিজ উদ্দিনের ছেলে মো. জনি (২৭), ডি-তারাইল গ্রামের আরমার মোল্লার ছেলে টিপু মোল্লা (২৮) ও পাশ্ববর্তী হরিরামপুর থানার ঝিটকা বাজারের অস্তিকা জুয়েলার্স দোকানী অধীর সরকার সাগর (৪৫)।
পুলিশ জানায়, গত ৭ নভেম্বর ঢাকাই জোড়া গ্রামের মজিবরের বাড়ির ঘরের টিনের বেড়া কেটে চোরেরা স্বর্ণ-রুপা, দুটি ফোন, ব্যাংক চেক, নগদ অর্থসহ মালপত্র নিয়ে যায়। মজিবরের মেয়ের জামাই বাদী হয়ে শিবালয় থানা অভিযোগ দায়ের করিলে পুলিশ অনুসন্ধান চালিয়ে তথ্যে প্রযুক্তির সহায়তায় তাদের গ্রেপ্তার ও চুরি যাওয়া স্বার্ণালংকার ও অন্য মালপত্র উদ্ধার করে।
ওসি জানান, চুরির ঘটনায় থানায় অভিযোগের ভিত্তিতে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে।