ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের জন্য ৫০ লাখ টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।
আজ জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সচিব আমিনুল ইসলাম প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
রবিবার সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় যুবাদের ৫৯ রানে হারিয়ে দ্বিতীয়বার এশিয়ান চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এমন দারুণ কৃর্তিত্ব অর্জন করায় তাদের জন্য এই আর্থিক পুরস্কার এনএসসির।