বগুড়ার শেরপুরে কুসুম্বী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার আলী সঞ্জুকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে ২০১৮ সালে বিএনপি’র নির্বাচনী প্রচারণার গাড়ি বহরে হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয় ।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সামনের রাস্তা থেকে গ্রেপ্তার করা হয়। আ.লীগ নেতা সঞ্জু উপজেলার কুসুম্বী ইউনিয়নের দারুগ্রাম পশ্চিমপাড়ার মৃত আমজাদ হোসেন ও মোছাঃ জাহানারা দম্পত্তির সন্তান।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এজাহারনামীয় আসামি জুলফিকার আলী সঞ্জুকে আদালতে পাঠানো হয়েছে।