৩ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু

তিন ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১০ডিসেম্বর ) সকাল সোয়া ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু করে বিআইডব্লিটিসি কতৃর্পক্ষ।

আজ সকাল সোয়া ৬টায় ঘন কুয়াশার কারণে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন মোবাইল ফোনে বলেন, ঘন কুয়াশায় নৌ—দুর্ঘটনা এড়াতে সকাল সোয়া ৬টা থেকে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছিল। সকাল সোয়া ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল স্বাভাবিক করা হয়।