রাজনীতিকদের উদ্দেশে তিক্ত অভিজ্ঞতার বার্তা দিলেন সনু নিগাম

সম্প্রতি ভারতের রাজস্থানে একটি অনুষ্টানে পারফর্ম করতে গিয়ে অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হন সঙ্গীতশিল্পী

। রাজস্থানের মুখ্যমন্ত্রীসহ আরও একাধিক মন্ত্রী উপস্থিত ছিলেন সেই অনুষ্টানে। সনুর পারফর্ম শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই একে একে আসন ছেঁড়ে চলে যান তারা।

অনুষ্টানে ঘটে যাওয়া তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে এক বিশেষ বার্তা দিলেন সনু। সেই বার্তায় রাজনীতিকদের কোন কনসার্টে উপস্থিত থাকতে নিষেধ করেন এই শিল্পী।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে রাজনীতিকদের উদ্দেশে এই বিশেষ বার্তাটি দেন সনু নিগাম। ভিডিওর ক্যাপশনে সনু লেখেন, ‘দেশের রাজনীতিকদের উদ্দেশে বিনীত অনুরোধ, যদি শিল্পীর অনুষ্টানের মাঝে আপনাদের বেরিয়ে যেতে হয়, তাহলে দয়া করে অনুষ্টানে উপস্থিত থাকবেন না’।