বদলির আদেশের এক সপ্তাহ সময় পেরিয়ে গেলেও কর্মস্থল ত্যাগ না করে দায়িত্বভার হস্তান্তরে তালবাহানার অভিযোগ উঠেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য এয়ার কমোডর মোহাম্মদ নাইমুজ্জামান খানের বিরুদ্ধে।
অফিস আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পূর্বের পদেই বহাল তবিয়তে রয়েছেন তিনি।
এ বিষয়ে জানতে মোহাম্মদ নাইমুজ্জামান খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে আছেন বলে ফোন কেটে দেন।
এরআগে গত ২ ডিসেম্বর এক প্রজ্ঞাপনে তাকে বেবিচক থেকে বাংলাদেশ বিমান বাহিনীতে প্রত্যাবর্তন করে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়।