থিয়াগো রদ্রিগেজ দ্য সিলভা ব্রাজিলিয়ান এই সেন্টার ফরোয়ার্ড মস্কুইটো নামে পরিচিত। মস্কুইটো এর বাংলা হলো মশা। এই ফুটবলারের নাম এমন হওয়ার কারণও আছে।
স্পাইডারম্যান সিনেমাতে দেখা যায় পিটার পার্কার নামক চরিত্রকে মাকড়শা কামড় দেয়, পরে পিটারের মধ্যে বেশ কিছু পরিবর্তন আসে। তিনিই হয়ে ওঠেন স্পাইডারম্যান। তবে থিয়াগো রদ্রিগেজের মস্কুইটো বা মশা নাম হওয়ার পেছনে এমন কোন কারণ নেই। মশা তো অনেক মানুষকেই কামড় দেয়।
থিয়াগো রদ্রিগেজের মস্কুইটো নাম হওয়ার কারণ, প্রতিপক্ষ দলের ডি বক্সে তার দ্রুত ঢুকে যাওয়ার দক্ষতা, ফুটবল মাঠে ক্ষিপ্রতার কারণে হয়েছে। মশাও দ্রুত উড়তে পারে, ঢুকে পড়তে পারে যে কোন জায়গায়।
২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড অবশ্য তার এই মস্কুইটো নামের প্রতি সুবিচার করতে পারেননি। ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দল পর্যন্ত খেলেছেন। বর্তমানে খেলছেন ইন্দোনেশিয়ার দ্বিতীয় সারির লিগের দল বেকাসি সিটিতে।