বিশ্ব ইজতেমা উপলক্ষে যে কোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে ১৪ দেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে সরকার। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সতর্কতার বিষয়টি জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশের মিশন প্রধানদের কাছে এক চিঠি পাঠানো হয়েছে।
মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব (ইমিগ্রেশন শাখা) কানিজ ফাতেমা স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, নাইজেরিয়া, সিরিয়া, ইয়েমেন, ইরাক, সোমালিয়া, লেবানন, আফগানিস্তান, সুদান, লিবিয়া, চাদ, মালি, তিউনিসিয়া, ফিলিস্তিন ও ইসরায়েলের মতো দেশগুলোর আবেদনকারীদের জমা দেওয়া প্রাসঙ্গিক নথিপত্র যথাযথ যাচাইয়ের পর ভিসা দেওয়া যেতে পারে। বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে গত ৪ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, জননিরাপত্তা বিভাগে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।