বিস্ফোরক মামলা

হাইকোর্টে খালাস পেলেন বিএনপির রুহুল কুদ্দুস দুলু

বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে ২০০৭ সালে বিস্ফোরক আইনে করা এক মামলায় ১২ বছরের সাজা থেকে তাকে খালাস দিয়েছে হাইকোর্ট। দুলুসহ ২৮ জনের আপিল মঞ্জুর করে গতকাল মঙ্গলবার এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। ২০০৪ সালের ৭ ফেব্রুয়ারি তারিখে নাটোরে ১৮টি বাড়িঘর আগুন দিয়ে পোড়ানোর ঘটনায় ওই বছরই একটি মামলা হয়। আবার একই ঘটনায় ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারিতে আরেকটি মামলা হয়। এ মামলায় রুহুল কুদ্দুস দুলুসহ ১০৫ জনকে আসামি করা হয়।