দারুণ ছন্দে লিভারপুল গেল সপ্তাহে প্রিমিয়ার লিগে হোচট খেয়েছিল। তবে চ্যাম্পিয়নস লিগে তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছে। ষষ্ঠ রাউন্ডের ম্যাচে মঙ্গলবার রাতে লিভারপুল ১-০ গোলে হারিয়েছে জিরোনাকে।
চ্যাম্পিয়নস লিগে এবার ছয় ম্যাচের সবগুলো জেতা একমাত্র দল লিভারপুল। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অলরেডরা। তাতে চ্যাম্পিয়নস লিগের নতুন ফরম্যাটে প্রথম দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করল লিভারপুল।
জিরোনার মাঠে প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৬৪ মিনিটে ভাঙে ডেডলক। বক্সে লুইস দিয়াজ ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সালাহ গোল করেন স্পটকিক থেকে। তাতে ইউরোপ সেরা টুর্নামেন্টে গোলের 'হাফসেঞ্চুরি' পূর্ণ হলো মিশরের এই ফরোয়ার্ডের।
সমান ছয় ম্যাচে মাত্র একটিতে জয়ী জিরোনা ৩ পয়েন্ট নিয়ে আছে ৩০ নম্বরে।