বলিউড সুপারস্টার সালমান খান মায়ের জন্মদিনে তার মায়ের নাচের একটি ভিডিও শেয়ার করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা সেই নাচের ভিডিও দেখে প্রশংসায় ভাসাচ্ছেন। ভিডিও শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সালমান লিখেছেন, ‘শুভ জন্মদিন মাম্মি। মাদার ইন্ডিয়া, আমাদের পৃথিবী।’
ভিডিওতে সালমাকে তার ছোট ছেলে সোহেলের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে। একের পর এক হুমকিতে যখন সালমানকে নিয়ে চিন্তায় ভক্তরা, তখন এমন মুহূর্ত মন জয় করেছে সকলের বলা চলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ভাইজানের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে মিউজিকের সঙ্গে সঙ্গে পা মেলাচ্ছেন মা-ছেলে।
একঝাঁক অতিথিও উপস্থিত সেখানে। সকলে মিলে জমিয়ে মেতে নাচ-গান-আড্ডায়। ভিডিওটিতে ভালোবাসায় ভরিয়েছেন ববি দেওল, বরুণ ধাওয়ান, গৌরী খানসহ একাধিক বলিউড তারকারা।