স্কুলমাঠ থেকে যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ স্কুলমাঠ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় ওই যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) উনু মং লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম দেশ রূপান্তরকে জানান, আজ সকাল ৮টার দিকে গরু নিয়ে ফতেয়াবাদ স্কুল মাঠে আসেন ওই যুব্ক। এ সময় মাঠে শুয়ে থাকা অবস্থায় ওই যুবককে তিনি দেখতে পান। এ সময় তার কাছে পানি চান যুবকটি। তিনি দোকান থেকে দুই গ্লাস পানি এনে তাকে পান করান। নাম জানতে চাইলে তিনি বোয়ালখালির বাসিন্দা বলে জানিয়ে মারা যান।

 
 
এসআই উনু মং জানান, মৃত যুবকটির বয়স আনুমানিক ৩০/৩২। তার কাঁধে, হাত-পা ও পিঠে মারধর এবং ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ বিষয়ে পরে ব্স্তিারিত জানানো হবে।