অভিষেক বচ্চনের ‘আই ওয়ান্ট টু টক’ ছবি মুক্তির আগে অভিষেক-ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদের জল্পনা ছড়িয়ে পড়েছিল। এ বার জল্পনা শুরু দেব আর রুক্মিণীর মান-অভিমান নিয়ে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেবকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসরণ করা বন্ধ করে দিয়েছেন রুক্মিণী ! সমালোচকদের মতে অভিষেক- ঐশ্বরিয়ার মত দেব আর রুক্মিণী বিচ্ছেদও নাকি সুপরিকল্পিত। আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে দেবের ছবি ‘খাদান’। তার আগে বিতর্ক যদি উস্কে দেওয়া যায় ছবি হতে পারে ব্লকবাস্টার।
ঘটনার সূত্রপাত একটি ভিডিওকে কেন্দ্র করে। ‘খাদান’ ছবির প্রচারে বেরিয়েছিলেন দেব, ইধিকা পাল, যিশু সেনগুপ্তসহ পুরো টিম। ছবির প্রচারের সময় ক্যামেরার সামনে রসিকতা করে দেব জানান, তিনি এখন সিঙ্গল! এই ভিডিওই নাকি দুজনের রাগারাগির কারণ। এর পরেই দেবকে আনফলো করেন রুক্মিণী ।
অথচ ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দু’জনেই। সত্যিকারের মান-অভিমান থাকলে এই ঘটনায় অস্বস্তিতে পড়ার কথা উভয়েরই। কিন্তু সে দিন কোনও অস্বস্তি বা বিস্ময় তো ছিলই না, বরং দেব-রুক্মিণী হাসতে হাসতে অনুষ্ঠান উপভোগ করেন। এসব দেখে সমালোচকদের ধারনা বচ্চন পরিবারের মতই ছবি হিট করতে একই পথ বেছে নিয়েছেন তারা।